রোববার ইস্তাম্বুলে তুর্কিয়ের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর অনুরোধ করেন এবং শুল্ক বাধা নিরসনে তুর্কি মন্ত্রীর সহযোগিতা চান।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। উল্লেখ্য, কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে তুর্কিয়ে সফর করছেন বাণিজ্যমন্ত্রী।