অর্থনীতি

মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারির জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বাধ্যবাধকতায় ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে এবং মার্কেটগুলোতে ক্রেতাসংকট দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িত আড়াই কোটি কর্মচারীর জীবন-জীবিকা বিবেচনা করে গত ১ নভেম্বরের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় দোকান খোলা রাখার সময় বাড়ানোর আবেদন জানানোর সিদ্ধান্ত নেয় সমিতি।

বিজ্ঞাপন

সংগঠনটির নেতারা মনে করেন, রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমতি দেওয়া হলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি কমবে, ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান রক্ষা পাবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর