রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য ঘোষিত ‘৩২৩ মহিলা আসন-২৩’ এর উপনির্বাচনে গত ২৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করেন এলিজা জামান। রোববার (১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলেও তিনি তা প্রত্যাহার করেননি। ফলে আইন অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর