জাতীয়

১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু, এককালীন ফি ৮-১০ হাজার টাকা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। নতুন বিধিমালা অনুযায়ী, দুই আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার এবং চার আসনের ক্ষেত্রে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

নিবন্ধনের মেয়াদ ১২ বছর হলেও প্রতি বছর তা নবায়ন করতে হবে। দুই ও চার আসনের ই-রিকশার বার্ষিক নবায়ন ফি যথাক্রমে ৪ হাজার ও ৫ হাজার টাকা। এছাড়া ফিটনেস সনদের জন্য ১ হাজার এবং কিউআর কোডযুক্ত নম্বরপ্লেটের জন্য আরও ১ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি যানগুলোকে বুয়েট নির্ধারিত কাঠামোগত মান পূরণ করতে হবে।

বিজ্ঞাপন

নতুন নিয়মে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাকে আটটি রঙভিত্তিক অঞ্চলে ভাগ করে এসব যান চলাচলের রুট নির্দিষ্ট করে দেওয়া হবে। তবে অনিবন্ধিত যানগুলো তাৎক্ষণিকভাবে সড়ক থেকে না সরিয়ে পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর