রাজনীতি

আওয়ামী লীগের সহিংসতা প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

রাশেদ খাঁন তার পোস্টে অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর হলেও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে। ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের এমন সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও চরম খেসারত দিতে হবে বলে সতর্ক করেন তিনি। বিরোধী দলের নীরবতাকে নৈরাজ্য সৃষ্টিতে মৌন সমর্থনের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করুক। তাহলেই প্রমাণিত হবে যে তারা আসলেই গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়। এ ছাড়া পতিত স্বৈরাচারী গোষ্ঠীর সঙ্গে জামায়াত ও এনসিপির কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর