সরকারের গত আট মাসের কর্মকাণ্ডকে সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক জানিয়ে তিনি বলেন, এনসিপি তাদের দাবির পক্ষে থাকবে। এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সার ডিলারশিপ ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে তারা অবস্থান নিচ্ছে না।
রাজনীতি
ডিসেম্বরে পরিস্থিতির অবনতি হলে দায় সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম
গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক জানান, পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ডিসেম্বরে রাজপথে আন্দোলন করবে তাঁর দল। এ ছাড়া জামায়াতের সঙ্গে জোটে থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলে ঘোষণা দেন তিনি। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।