জাতীয়

লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, হুমকি-ধমকি ও আন্দোলনের পথ বেছে না নিয়ে সংসদে এসে কথা বলুন। সংসদের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেও সরকারকে পরামর্শ ও প্রস্তাব দিতে পারেন। দেশ পরিচালনায় বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা চায় সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, লং মার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের ঘাটতি মেটানো যেত, তাহলে সবচেয়ে বড় লং মার্চ আমরাই করতাম। জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে নির্বাচিত করেছে, পাঁচ বছর পর ব্যালটের মাধ্যমে তারাই আবার মূল্যায়ন করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ (মাড়) তৈরির শিল্প গড়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার স্টার্চ পাউডার আমদানি হয়, অথচ উৎপাদিত আলুর একটি অংশ নষ্ট হচ্ছে। উত্তরাঞ্চলে আলু থেকে স্টার্চ উৎপাদনের ৮ থেকে ১০টি শিল্পপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বগুড়াকে কার্গো সুবিধাযুক্ত আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে আলু ও সবজি রপ্তানি সহজ করার কাজ চলছে।

আরও পড়ুন

কৃষি গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর