জাতীয়

হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে 'সাশ্রয়ী হৃদরোগ পুনর্বাসন: সমন্বিত কৌশলগত প্রচার গবেষণা' শীর্ষক পাঁচ বছর মেয়াদি গবেষণা প্রকল্পের স্টেকহোল্ডার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক ব্যাধিতে ঘটছে, যার মধ্যে একক কারণ হিসেবে হৃদরোগ শীর্ষে। ২০২২ সালের জাতীয় জরিপ অনুযায়ী মোট মৃত্যুর ২১ শতাংশ হৃদরোগজনিত জটিলতায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যায়ামভিত্তিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন পরবর্তী হার্ট অ্যাটাকের ঝুঁকি ও হাসপাতালে পুনঃভর্তির হার কমায় এবং রোগীর জীবনের মান বাড়ায়। শুধু ক্লিনিক্যাল চিকিৎসা নয়, হার্ট অ্যাটাকের পর রোগীদের উদ্বেগ ও বিষণ্ণতাসহ মানসিক স্বাস্থ্য সংকটকেও গুরুত্ব দিতে হবে। চিকিৎসাব্যবস্থা হতে হবে সাশ্রয়ী, সহজলভ্য ও স্থানীয় বাস্তবতার সঙ্গে মানানসই।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, গবেষণার ফল ল্যাবরেটরি বা জার্নালে সীমাবদ্ধ না রেখে তৃণমূলের নীতিমালায় রূপ দিতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করেছে। এই গবেষণায় তরুণ গবেষকদের আন্তর্জাতিক মানের সক্ষমতা তৈরি হবে এবং বাংলাদেশ হৃদরোগ পুনর্বাসনে টেকসই দিশা পাবে।

আরও পড়ুন

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণার প্রধান ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রড এস টেলর। আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিউদ্দিন ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন অধ্যাপক জে এম এ হান্নান।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর