বৃহস্পতিবার সকালে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে সিউলের দ্য শিলা হোটেলে উদ্বোধনের পর প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন তিনি।
'পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন' প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে জবিউল্লাহ বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। গণতন্ত্র কেবল নির্বাচনী প্রক্রিয়া নয়, এটি জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতার একটি সামাজিক চুক্তি— যার ভিত্তি জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ম্যান্ডেটকে ক্ষমতা প্রয়োগের সুযোগ নয়, জনসেবার দায়িত্ব হিসেবে দেখে এবং সংঘাত নয়, সংলাপের মাধ্যমে শান্তিতে বিশ্বাসী। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ জানিয়ে তিনি ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদা ও সবার ক্ষেত্রে বৈষম্যহীনভাবে আন্তর্জাতিক নীতি প্রয়োগের আহ্বান জানান।
আরও পড়ুন
অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ার প্রস্তাব দিয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিন্ন কৌশলগত নীতিপত্র, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা এবং তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগের আহ্বান জানান।
অধিবেশনে বাংলাদেশের পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিএনপির অপর সদস্য সৈয়দ এমরান সালেহ প্রিন্স ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা রয়েছেন। সম্মেলন চলবে ৬ নভেম্বর পর্যন্ত, ৭ নভেম্বর প্রতিনিধিদের জন্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।