শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় হাইকমিশন জানায়, সংশোধিত ও সরলীকৃত ফরমটি প্রায় তিন সপ্তাহ আগে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সব ধরনের ভিসার আবেদনে একই মানসম্মত ফরম্যাট ব্যবহার করা হবে।
এতে কোনো নতুন শর্ত যোগ করা হয়নি এবং বিদ্যমান ভিসা যোগ্যতার মানদণ্ডও পরিবর্তন করা হয়নি।