জাতীয়

হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে; তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে; এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন; এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৯৪ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর