৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে যা শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটে ৭ নভেম্বর।
৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ
ওই ঘটনাপ্রবাহের মূল চরিত্র ছিলেন খালেদ মোশাররফ, জাসদ নেতা কর্নেল আবু তাহের ও তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। তবে ৭ নভেম্বর সিপাহী ও জনতার সমর্থনে জিয়াউর রহমানই মূল নায়ক হয়ে ওঠেন; খালেদ মোশাররফ ও কর্নেল তাহের ছিটকে যান। এরপর জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেন। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেন, বাকশালের কেন্দ্রীভূত ব্যবস্থা থেকে রাষ্ট্রনিয়ন্ত্রিত উদার বাজার ব্যবস্থার দিকে এগিয়ে যান এবং দেশি-বিদেশি বিনিয়োগের দুয়ার সহজ করেন। তাঁর আমলে এনজিওগুলো নতুনভাবে কাজের সুযোগ পায়, ক্ষুদ্রঋণের বিকাশ ঘটে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।
একই সঙ্গে তিনি রাজনীতি সবার জন্য উন্মুক্ত করে দেন—বাকশালে বিলুপ্ত আওয়ামী লীগসহ অন্যান্য দল নিজ নামে রাজনীতিতে ফেরার সুযোগ পায়। তাই দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক ঐক্যের প্রতীক, আর এর মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আরও পড়ুন
স্বাধীন ও স্বনির্ভর দেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বর বিপ্লবের হাত ধরে; ১৯৭১ সালের পর সারা দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন।