রাজনীতি

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি বিপ্লব হিসেবে বর্ণনা করে; তাদের ভাষ্য অনুযায়ী, ওই দিন সৈনিকদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের সমর্থনে জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল—এতে আপত্তির জায়গা নেই। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদেরও অংশগ্রহণ ছিল; এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও অর্জন থাকার পরও বিএনপি কখনো একে গণঅভ্যুত্থান, এমনকি বিপ্লব হিসেবেও স্বীকৃতি দিতে চায় না।

বিজ্ঞাপন

আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল আমিন অভিযোগ করেন, জনগণের মুক্তির আন্দোলনের সঙ্গে বিএনপি বারবার প্রতারণা করেছে—মানুষ যখনই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তির সুযোগ পেয়েছে, বিএনপি তার সুফল ভোগ করেছে, কিন্তু পরে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিএনপিকে আওয়ামী লীগের প্রশ্নে জিয়াউর রহমানের ভুল দ্বিতীয়বার না করার আহ্বান জানান।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর