রাজনীতি

মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শনিবার দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফারাজি, বিএনপি নেতা সালাউদ্দিন ফারুক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয়তাবাদী চেতনা ধারণ করে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর