জাতীয়

শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না: ডিআইজি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শ্রমিকদের আবেগকে পুঁজি করে তৈরি পোশাকশিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্পাঞ্চলে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রোববার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কোথাও নেতিবাচক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিকভাবে প্রবেশ করে নিজ নিজ কর্মস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, চলতি মাসের ১ তারিখে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড ইতোমধ্যে প্রথম বৈঠক করে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিকদের সঙ্গে আলোচনাও হয়েছে; তাদের বক্তব্য অনুযায়ী, চলমান আন্দোলন তাদের নয়। শ্রমিকদের দাবিগুলোর প্রতি সরকার যথেষ্ট সহানুভূতিশীল এবং বর্তমান সরকার শ্রমিকবান্ধব; তাদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে সরকার কাজ করছে। তাই শ্রমিকদের আন্দোলনে সম্পৃক্ততা না থাকলে এর পেছনে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কোনো গোষ্ঠীর অপতৎপরতা থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ পর্যন্ত সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ১৫টি মামলা হয়েছে এবং এলাকায় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোনো শ্রমিক নেই; সবাই সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত। গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতরা একটি বিশেষ গোষ্ঠীর সদস্য, যারা শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেন ডিআইজি।

বিজ্ঞাপন

কারখানার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। কারা এসব ঘটনার পেছনে রয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানা আছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই বিভাগের আরও খবর