অপরাধ

মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল (২৯) ও এমাদুল দফাদার (২৭)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাফা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঠবাড়িয়াকে মাদকমুক্ত রাখতে সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩) ও বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা তুলে দেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হাতে। এ সময় ডিবি পুলিশ ও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল ইসলাম। মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সচেতন মহল।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর