সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদকের তদন্তে এম এ তাহেরের নামে ৫০ লাখ টাকার স্থাবর এবং ৬৫ লাখ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ১৫ লাখ টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মামলার নথি অনুযায়ী, প্রতারণার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করে ৪০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে ২০২০ সালের ১১ নভেম্বর এম এ তাহেরের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।
আরও পড়ুন
মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য। তদন্তে আসামির নামে মোট ১ কোটি ১৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে একই আইনের ২৭(১) ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।