অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকার পাশাপাশি দেশে দেশটির বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে আর্জেন্টিনার উপমিশন প্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এ সময় উপস্থিত ছিলেন।