স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর অলিখিত দায়িত্ব বিভাজন ছিল। মনমোহন সিং সরকার পরিচালনা করতেন আর সোনিয়া সামলাতেন দল। তবে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণব মুখার্জির মতপার্থক্য তৈরি হয়েছিল। ২০১০ সালে সেই অসন্তোষ প্রকাশের পর প্রণব মুখার্জি সোনিয়াকে বলেছিলেন, ‘সম্ভবত এবার শীর্ষ পদে পরিবর্তনের সময় এসেছে।’ সোনিয়া এটিকে প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা হিসেবেই ধরে নেন। তবে পরিস্থিতি সামলাতে তিনি কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলেন।
সোনিয়া আরও উল্লেখ করেছেন, ২০১২ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে এবং তিনি নির্বাচিত হন। প্রণবের জ্ঞান ও অভিজ্ঞতার প্রশংসা করে তিনি জানান, রাষ্ট্রপতি হওয়ার পরও নানা বিষয়ে কথা বলতে তিনি তাঁর সঙ্গে দেখা করতেন।