এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি সাগর তার সব সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে ঘটনা গোপন রাখে শিশুটি এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরে শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবার তাকে চিকিৎসকের কাছে নিলে চলতি বছরের এপ্রিলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়; পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়। আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয়।
আরও পড়ুন
আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের ফলাফলে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এই বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা মদন থানার এসআই মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।