তথ্য-প্রযুক্তি

‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এই কর্মসূচির আওতায় সাইবার নিরাপত্তা জোরদার ও প্রযুক্তি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। চলতি মাসের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার সিউল সফর করে; সেখানে দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, এডিবি ও সরকার ২৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি; সরকার ডিসেম্বরের মাঝামাঝি সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতি এগিয়েছে, ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য রয়েছে। এআই ও প্রযুক্তি ভিলেজে কয়েক ধাপে বিনিয়োগ হতে পারে, তবে তার আগে কারিগরি সমীক্ষা ও প্রকল্প প্রস্তুতি শেষ করতে হবে।

বিজ্ঞাপন

ঝাং জানান, কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (কেক্সিম) আগ্রহ দেখিয়েছে, ফলে যৌথ অর্থায়নের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। সিউলের বৈঠকে দক্ষিণ কোরিয়ার এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআইয়ের সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনাও চিহ্নিত হয়েছে—এর মাধ্যমে বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরি, কম খরচে এআই পরিচালনার জন্য বিশেষায়িত চিপের ব্যবহার এবং তথ্যকেন্দ্র ও ক্লাউড অবকাঠামোয় নাভারের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। এলজি এআই রিসার্চের আঞ্চলিক ভাষার মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় এসেছে।

আরও পড়ুন

প্রস্তাবিত নিজস্ব এআই মডেলের লক্ষ্য সরকারি ও বেসরকারি দুই খাতেই তথ্য প্রক্রিয়াকরণ ও ডিজিটাল সেবার সক্ষমতা বাড়ানো। ঝাং বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তৈরি এআই স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার মান বাড়াতে পারে। এডিবির কর্মকর্তারা সিউল সফরকে বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগে বিনিয়োগ আকর্ষণের প্রথম আন্তর্জাতিক প্রচার হিসেবে বর্ণনা করেছেন; এই উদ্যোগে ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর