অর্থনীতি

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায়ও এসব পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। বিশেষ এ সুবিধা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে—অর্থাৎ পণ্য আমদানির পর নির্ধারিত মেয়াদের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন; অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে, পরে আমদানিকারক নির্ধারিত সময়ে সেই অর্থ পরিশোধ করেন। এ সুবিধায় আমদানির পুরো অর্থ তাৎক্ষণিকভাবে জোগাড় না করেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হবে, ফলে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে। সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে; আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর