জাতীয়

মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূতের সচিবের (দ্বিপক্ষীয়) সঙ্গে সাক্ষাৎ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সচিব ইসলাম মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইন রাজ্যের গুরুতর পরিস্থিতি, চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

সচিব (দ্বিপক্ষীয়) বিশেষ দূতকে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশের দেওয়া অব্যাহত মানবিক সহায়তার কথা জানান এবং পুনর্ব্যক্ত করেন যে মিয়ানমারে তাদের নিজ বাড়িতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। তিনি প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা জোগানোর গুরুত্বের ওপর জোর দেন।

বিজ্ঞাপন

বিশেষ দূত একেলস-কিউরি বাংলাদেশ সফরের অনুরোধ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের নানা চ্যালেঞ্জের কথা স্বীকার করে তিনি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারের প্রশংসা করেন। রোহিঙ্গাদের দুর্দশার প্রতি টেকসই আন্তর্জাতিক মনোযোগ এবং দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের প্রচেষ্টার গুরুত্বও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন

সচিব বিশেষ দূতকে তার সফরকালে বাংলাদেশের পূর্ণ সহযোগিতা এবং দায়িত্ব পালনে অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একেলস-কিউরিকে ২০২৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল নিয়োগ দেয়; তিনি টমাস এইচ. অ্যান্ড্রুজের স্থলাভিষিক্ত হন, যিনি ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৬ সালের ১ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর