মঙ্গলবার (১০ নভেম্বর) সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড-সংলগ্ন শান্তিধারা এলাকার মাদরাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষে আগুনের সূত্রপাত হয়। তখন মাদরাসায় প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন। সরাসরি আগুনে কেউ দগ্ধ না হলেও ভবনে ছড়িয়ে পড়া ঘন বিষাক্ত ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা।
সারাদেশ
মাদরাসায় অগ্নিকাণ্ডে আল-হাইআতুল উলয়ার উদ্বেগ
অসুস্থদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ধোঁয়াজনিত তীব্র শ্বাসকষ্ট নিয়ে মোট ৭৭ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে এবং একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস জানায়, চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে; পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। বিজ্ঞপ্তিতে সব আবাসিক কওমি মাদরাসাকে বৈদ্যুতিক লাইন, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন পথ পরীক্ষা করার আহ্বান জানানো হয় এবং শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়।