সারাদেশ

আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগেও গত বছরের ২৫ নভেম্বর একই স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল। ফলে স্মৃতিস্তম্ভটিতে আবারও কালি দেওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের মাঝে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মুগ্ধ। ‘পানি লাগবে কারও, পানি?’ পানি বিতরণের সময় তার বলা এই কথাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেসময় আন্দোলনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেদিন বিকেলেই পানি বিতরণের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারান।

বিজ্ঞাপন

মীর মুগ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও ঢাকার উত্তরায় বেড়ে ওঠেন এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রফেশনাল এমবিএ-তে অধ্যয়নরত ছিলেন।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর