সারাদেশ

স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুধু স্মৃতিচারণের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আহমদ গিয়াসের জীবন, কর্ম, চিন্তা ও সৃষ্টিকর্ম সংরক্ষণের স্থায়ী উদ্যোগের সূচনা করাই হবে এই শোকসভার অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক, গণমাধ্যম গবেষক ও প্রাবন্ধিক, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংবাদ অনুবাদক (সাব-এডিটর) আজাদ মনসুর।

বিজ্ঞাপন

তাঁর প্রয়াণে কক্সবাজারের সাংবাদিকতা ও মননশীল সমাজ একটি গুরুত্বপূর্ণ কণ্ঠকে হারিয়েছে বলে মনে করেন জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ। তাঁর রেখে যাওয়া কাজ ও চিন্তা সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াকে সময়ের দাবি বলেও মনে করেন তাঁরা।

বিজ্ঞাপন

প্রস্তাবিত শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ ও ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক বিষয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন

শোকসভা ঘিরে আহমদ গিয়াসের প্রকাশিত ও অপ্রকাশিত লেখালেখি, সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র, গবেষণাকর্ম ও অন্যান্য সৃষ্টির উপকরণ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

বিজ্ঞাপন

শোকসভা বাস্তবায়ন উপলক্ষে আগামী ১৬ নভেম্বর সোমবার নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় এক প্রস্তুতিমূলক সভা হবে। এতে কক্সবাজারের প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, তাঁর সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর