সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।
দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী
এরপর সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে আয়োজিত ‘আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই এবং তোমাদের দ্বারাই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গ্রামের টেকসই উন্নয়নে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুকরণ এবং নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এসব পরিকল্পনারই অংশ।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে তিনি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে পদক তুলে দেন।
আরও পড়ুন
দুপুর ১টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন অর্থবছরের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবং প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান জবাবদিহিতারই একটি দৃষ্টান্ত।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে পতিত সরকার ফিরে আসার গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। পৃথিবীর ইতিহাসে পতিত স্বৈরাচারের ফিরে আসার নজির নেই। আমাদের প্রধানমন্ত্রী দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা পরিশ্রম করছেন এবং তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।