জাতীয়

১৩ নভেম্বর রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শুক্রবার বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

বিজ্ঞাপন

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ সামরিক জাদুঘর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের অন্যান্য দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি খোলা থাকে। অন্যদিকে, আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরও বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।

বিজ্ঞাপন

শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট

আরও পড়ুন

রাজধানীর পুরান ঢাকা ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কেট শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। এর মধ্যে রয়েছে— আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

বিজ্ঞাপন

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

বিজ্ঞাপন

ব্যবসায়িক নিয়ম ও সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এসব এলাকার মধ্যে রয়েছে— বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।

তাই শুক্রবার কেনাকাটা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এসব এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি মাথায় রেখে গন্তব্য নির্ধারণ করুন। এতে অযথা সময় নষ্ট ও ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

একই বিভাগের আরও খবর