এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিশেষ করে ঢাকা মহানগরকে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে ঢাকা মহানগরের ২০টি আঞ্চলিক কার্যালয়কেন্দ্রিক একটি করে কমিটি গঠন করা হয়েছে; এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।
জাতীয়
যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ
তিনি বলেন, কমিটির সকল সদস্য পুনর্গঠন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৬০০ সদস্য নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছিল; এই কমিটি ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। আজ ১৪ নভেম্বর পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছেন। বাসাবাড়ির ময়লা-আবর্জনার অবস্থা সবচেয়ে ‘ভয়াবহ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কোয়ার্টারগুলোতে কমিটিগুলো প্রথমে বসবাসকারীদের সচেতন করেছে, অনুরোধ করেছে; পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, কোনো কারণে বসবাসকারীরা ময়লা-আবর্জনার বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে বা আগের অবস্থায় থাকলে তাদের আবাসন বরাদ্দ বাতিল করা হতে পারে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ এমন সিদ্ধান্ত হয়েছে।