স্বাস্থ্য

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান এবং বিএমইউ ড্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে কী-নোট বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আমাদের জায়গা কম, ডাক্তারও কম; আবার রাজনৈতিক কারণে আমাদের ডাক্তারদের অনেকের অভিজ্ঞতা কাজে লাগানো যায়নি — আমি এটা প্রাকটিক্যালি দেখেছি। ডাক্তাররা রাজনীতির শিকার হয়ে যায়, এটা একমাত্র বাংলাদেশেই সম্ভব; আর কোনো দেশে আমি দেখিনি, শুনিওনি। এখন থেকে আমাদের সরকারকে শিখতে হবে যে ডাক্তারদের যেন রাজনীতির শিকার হতে না হয়, কোনো সময়েই না। তিনি বলেন, ‘এটা বিএনপির ডাক্তার’ — মেডিকেলের বইয়ে কি লেখা আছে এটা বিএনপির বই? সুতরাং ডাক্তারকে ডাক্তারই থাকতে দিই। তিনি আরও বলেন, এটা আমাদের বেলায় যেমন প্রযোজ্য, তেমনি অন্যান্য সরকারের বেলায়ও হওয়া উচিত; আজকে এখানে আমার সামনে বসে আছেন অনেকে, যারা অনেক আগেই প্রফেসর হতে পারতেন, যোগ্যতা রাখেন — কিন্তু রাজনীতির কারণে সম্ভব হয়নি। এটা যেন আমার হাতে না হয়।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, আমরা এই দেশে ডাক্তার তৈরি করব এবং বৃদ্ধি করব; আমাদের যেন বিদেশ যেতে না হয়। আমাদের দেশের ডাক্তাররা বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে, কিন্তু দেশে সুযোগ পাচ্ছে না। বর্ষীয়ান এই নেতা বলেন, আমার স্ট্রোক হয়েছে, এর মধ্যে আমি দু-তিনবার বিদেশ গিয়েছি — যাইনি, আমাকে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি, আমাদের দেশের ডাক্তাররা যেকোনো দেশের যেকোনো ডাক্তারের চেয়ে ভালো ডাক্তার; কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যার হিসেবে চিকিৎসার জায়গা কম। আমি আমার দেশের ডাক্তারদের নিয়ে অত্যন্ত গর্বিত।

বিজ্ঞাপন

 

এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বেসরকারিকরণ না করতে অনুরোধ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সম্প্রতি রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের সঙ্গে আমি নিজে চিকিৎসা করতে গিয়ে পরিচিত হয়েছি; আমার মনে হয়, এই সেন্টারটি এই মেডিকেলের কার্যকলাপের সঙ্গে যুক্ত রাখা উচিত — এটা কোনো বিদেশি বা করপোরেটের হাতে দেওয়া ঠিক হবে না। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

একই বিভাগের আরও খবর