শিক্ষা

মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০

জেলা প্রতিনিধি প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মুলাদী উপজেলা শাখার সভাপতি মো. কবির হোসেন খান। তিনি বলেন, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখতে হবে। শিক্ষকদের প্রতি তিনি শ্রেণিকক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া এবং পাঠদানের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি দীদার মাহদী তাঁর বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল নয়, কুরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিকতায় দক্ষ প্রজন্ম গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। উপাধ্যক্ষ মুহাম্মদ বেলাল হোসাইন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার ওপর জোর দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, আরবি বক্তৃতা ও ইংরেজিতে আত্মপরিচিতি উপস্থাপন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এতে শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর