সারাদেশ

সাংবাদিক আহমদ গিয়াসের শোকসভা উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সাংবাদিক, গণমাধ্যম গবেষক, প্রাবন্ধিক ও বাংলাদেশ বেতার কক্সবাজারের সংবাদ অনুবাদক (সাব-এডিটর) আজাদ মনসুর জানিয়েছেন, প্রস্তাবিত শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ ও ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

কক্সবাজারের প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, তাঁর সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর