পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং
পারিবারিক সূত্র আরও জানায়, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
আরও পড়ুন
হাসপাতালটির কমিউনিকেশন অফিসার ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, রোববার বিকেলে এই অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং আসলে কখন বসানো হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে ঘণ্টাখানেক পর।’
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।