রাজধানীতে এক কেজি ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়, যা গত দুই সপ্তাহ আগেও ছিল ১০০ থেকে ১০৫ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগেই পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের ছোলার দাম। ছোলার বাড়তি দাম প্রসঙ্গে খুচরা বিক্রেতারা বলেন, ‘দুই সপ্তাহ আগে ছোলার দাম ছিল ৯৮ থেকে ১০০ টাকা। এখন তা বেড়ে ১০৪ থেকে ১০৫ টাকা হয়েছে। যারা মজুদদার, তারা পণ্য মজুদ করে দাম বাড়ায়। তবে যারা ছোলা আমদানি করে আনে, তারাই মূলত দাম বাড়ানোর প্রধান কারিগর।’
রমজানের তিন মাস আগেই ছোলার বাজারে উত্তাপ, আরও দাম বাড়ার শঙ্কা
অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ ছোলা রপ্তানিকারক দেশ। বাংলাদেশে রমজান মাসসহ সারা বছর যে ছোলা আমদানি হয়, তার একটি বড় অংশই আসে অস্ট্রেলিয়া থেকে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। উৎপাদন কম হওয়া, জ্বালানির দর বৃদ্ধিসহ নানা কারণে আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বাড়তি বলে জানান আমদানিকারক ও ব্যবসায়ীরা। সম্প্রতি আমদানি হওয়া এক মণ ছোলার দাম বর্তমানে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা, যা গত রমজানে ছিল ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন
পাইকা ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার অস্ট্রেলিয়ায় ছোলার দাম প্রায় ৩০০ ডলার বেড়েছে; সরবরাহ কম থাকায় আন্তর্জাতিক বাজারে ছোলার দাম বাড়ছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকেরা জানান, জ্বালানি তেলের দাম বেশি, ডলারের দামও বেশি; বিশ্ববাজারে দাম বাড়তির কারণে গত বছরের তুলনায় এ বছর দাম প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি থাকবে। আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণে এ বছর দেশে ছোলার দাম কমার লক্ষণ নেই; সামনে আরও দাম বাড়তে পারে বলেও জানান তারা।রি
চড়া দাম ও উচ্চ আমদানি খরচের কারণে লোকসানের আশঙ্কায় ঢাকার অনেক আমদানিকারক ছোলা আমদানি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. নেসার উদ্দিন খান বলেন, জাহাজভাড়া ও অন্যান্য খরচ বেশি পড়ায় ৫০ বা ১০০ টন পণ্য আমদানি করে পোষায় না; লোকসান পোষাতে না পারার কারণেই অনেকে আমদানি বন্ধ করে দিয়েছেন। তবে রমজানে ছোলার বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে টিসিবির মাধ্যমে ছোলা আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।