রোববার (১৫ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হস্তক্ষেপ করেন। কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সংসদের কার্যক্রম চলতে থাকে।
জাতীয়
আমির হামজার বক্তব্যে সংসদে হট্টগোল
পরে তারকা চিহ্নিত প্রশ্ন ৫৪৩-এ আমির হামজা খাদ্যমন্ত্রীর কাছে জানতে চান, কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না।
আরও পড়ুন
জবাবে খাদ্যমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। সেই হিসেবে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের ফসলের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বিগত সংগ্রহের ন্যায় বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।