গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত জুলাইয়ে রয়টার্সকে তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করেছেন।
জাতীয়
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র
এর চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক খবরে তার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের কথা সামনে আসে। এ নিয়ে বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট কোনো বক্তব্য না এলেও সরকার শুরু থেকেই তাকে বিচারের জন্য হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবারই আইনি সুরাহার কথা বলেছে।
আরও পড়ুন
এমন প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে মুখপাত্র বিষয়টির সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেন। ই-মেইলে পাঠানো জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র, যেন দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।