জাতীয়

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে সংসদ সদস্য হিসেবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসনটি শূন্য ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন। স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর ৩ উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হলো।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর