জাতীয়

ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে ‘প্রাইমারি হেলথ কেয়ার হাব’ ও ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণে কাজ করছেন। সংসদ সদস্য মুসাম্মৎ শাম্মী আক্তারের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে ৬ হাজার ৭৪৮টি পদে চিকিৎসক কর্মরত আছেন এবং ৬ হাজার ২৮৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদ পূরণে ইতিমধ্যে চার হাজারের বেশি চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। নবনিয়োগকৃত চিকিৎসকদের কর্মস্থলে ধরে রাখার বিষয়ে তিনি বলেন, নতুন চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রসমূহে বাধ্যতামূলকভাবে পদায়ন করা হয়। সরকারি বিধি অনুযায়ী, চাকরিকাল দুই বছর পূর্ণ হওয়ার আগে তাদের অন্য কোথাও বদলি বা ডেপুটেশনে যাওয়ার সুযোগ নেই। কেবল দুই বছর পর উচ্চশিক্ষার জন্য তারা শিক্ষা ছুটি বা ডেপুটেশনে যেতে পারেন। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে প্রায় এক হাজার চিকিৎসককে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতির কথা তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মৌসুম শুরুর তিন-চার মাস আগে থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লার্ভা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের সব ধরনের টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবার মানোন্নয়নে গত দুই মাসে দুই হাজার চিকিৎসককে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট’-এর ওপর রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নিয়মবহির্ভূত ও লাইসেন্সবিহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। নিয়মিত অভিযানে লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান পাওয়া মাত্রই তা বন্ধ বা সিলগালা করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্য খাতের তদারকি আরও জোরদার করতে নতুন নীতিমালা প্রণয়ন ও পুরনো বিধিমালা হালনাগাদ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রতি বছর নবায়ন করতে হতো, যা দীর্ঘসূত্রতা তৈরি করত। সেবা সহজীকরণ ও মান নিয়ন্ত্রণের স্বার্থে এখন থেকে প্রতি দুই বছর পরপর লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর