জানা গেছে, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ একজনের ঘুম ভেঙে যায়। তিনি জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পেয়ে বাইরে তাকালে নিচে আগুন জ্বলতে দেখতে পান। পরে ব্যাংকের এরিয়া ম্যানেজার, প্রোগ্রাম অফিসারসহ আবাসিক এলাকার প্রায় ১১ জন মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যাংকের আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, এখনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু একটা দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয়
সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টিবুধবার, ১৮ নভেম্বর ২০২৬