পুলিশ জানায়, রাত সোয়া দুইটার দিকে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়। পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের পাহারাদার হাফিজুর রহমানকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে। আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মামলা করবেন বলেও জানান ওসি।
জাতীয়
হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টিবুধবার, ১৮ নভেম্বর ২০২৬