ব্যাংকটির ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ব্যাংকের প্রধান ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার করে অন্যদের ঘুম থেকে ডেকে তোলেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে একটি বিদ্যুতের তার পুড়ে যাওয়ার অংশ এবং আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ পাওয়া গেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
জাতীয়
সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টিবুধবার, ১৮ নভেম্বর ২০২৬