বুধবার ভোররাতে এশিয়ান হাইওয়ে সড়কের রূপগঞ্জের রশীদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত মেঘলা পরিবহন বাসের হেলপার আলম হোসেন বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে ‘মেঘলা পরিবহনের’ দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন মুখোশধারী দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হেলপার আলম চিৎকার শুরু করলে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রূপগঞ্জ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী-সমর্থকেরাই বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত। আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’
জাতীয়
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি
ঢাকা ম্যাগাজিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
১ মিনিটে পড়া যাবে
আরও পড়ুন
-
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রীবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
একই বিভাগের আরও খবর

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুনবুধবার, ১৮ নভেম্বর ২০২৬
-
গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণবুধবার, ১৮ নভেম্বর ২০২৬