জাতীয়

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের পথে রওনা হন প্রধানমন্ত্রী; পরে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের পথে যাত্রা করেন তিনি। সফরসূচি অনুযায়ী, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী; এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি; সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর