জাতীয়

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

জানা গেছে, জাফরপুর বাজারে মো. মোহনের বাড়ির দ্বিতীয় তলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে রাতের আঁধারে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

দুর্বৃত্তরা মোট চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ব্যাংক ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপর একটি বোমা ক্যামেরার সামনের স্থানে নিক্ষেপ করা হয়। এতে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা প্রহরী দ্রুত বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে প্রহরী ও স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজ্ঞাপন

 ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে গভীর রাতে ব্যাংক শাখা অফিস লক্ষ্য করে এভাবে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর