সারাদেশ

সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে: জুবায়ের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশ নেন। শিক্ষাশিবিরে আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই; মানবতার কল্যাণ সাধনই জীবনের মূল লক্ষ্য। সভাপতির বক্তব্যে ড. নূরুল ইসলাম বাবুল বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতাদের জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে; মানুষের সুখ-দুঃখ ও সংকটে পাশে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

একই বিভাগের আরও খবর