জাতীয়

সুন্দরবনের মধু সংগ্রহ কমছে, খাঁটি মধু নিয়ে বাড়ছে শঙ্কা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বোতলের গায়ে সুন্দরবনের মধু লেখা থাকলেও ভেতরে চিনির সিরাপ, কৃত্রিম ফ্লেভারসহ বিভিন্ন উপাদানের মিশ্রণ থাকার অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন দেশ থেকে আমদানি করা মধুও সুন্দরবনের খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এতে একদিকে যেমন প্রকৃত সুন্দরবনের মধু নিয়ে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। মধু সংগ্রহের পরিমাণের সঙ্গে বাজারে সুন্দরবনের মধু সরবরাহের দাবির বড় ধরনের অসংগতি দেখা দেওয়ায় প্রশ্ন উঠেছে পণ্যটির প্রকৃত উৎস ও মান নিয়েও।

বিজ্ঞাপন

এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, সুন্দরবনে মধু সংগ্রহ কমে যাওয়ার পরও বাজারে এত পরিমাণ খাঁটি সুন্দরবনের মধু আসছে কোথা থেকে? এসব মধুর প্রকৃত উৎস কী? উৎপাদনের পরিমাণের সঙ্গে বাজারজাত পণ্যের কোনো সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব কোন সংস্থার?

আরও পড়ুন

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, দেশে মধুর চাহিদা রয়েছে প্রায় ১০ থেকে ১২ টন। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মধু উৎপাদনের মৌসুম। এ সময় বৃষ্টিপাত তুলনামূলক কম থাকায় মধু উৎপাদন বেশি হয়। শীতকালে মানুষের মধ্যে মধু খাওয়ার প্রবণতা বেশি থাকায় এ সময়ে চাহিদাও বেড়ে যায়।

বিজ্ঞাপন

ভেজাল মধু শনাক্ত করার বিষয়ে তিনি বলেন, মধুর বিশুদ্ধতা যাচাইয়ের নির্ভরযোগ্য উপায় হচ্ছে পরীক্ষাগারে পরীক্ষা করা। ল্যাব টেস্টের মাধ্যমে মধুর প্রকৃত মান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের সনদ ও পরীক্ষার প্রতিবেদনকে তিনি সঠিক পদ্ধতি হিসেবে মনে করেন।

বিজ্ঞাপন

ভেজাল মধু বিক্রি প্রতিরোধে বিসিকের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানান তিনি। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মধু উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্টদের ভেজালমুক্ত পণ্য তৈরির বিষয়ে সচেতন করা হয়। তবে উৎপাদন পর্যায় থেকে পণ্য বাণিজ্যিকভাবে বাজারে আসার পর বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের নিজ নিজ কার্যক্রম রয়েছে।

একই বিভাগের আরও খবর