জাতীয়

সুরমা নদী থেকে নিখোঁজ মা-মেয়ের লাশ উদ্ধার

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

নিহতরা হলেন দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

বিজ্ঞাপন

জীবনানন্দ বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী প্রমি। এরপর থেকে মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাদের লাশ উদ্ধারের খবর পান তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির তিন মাস বয়সে রোগটি শনাক্ত হয়। এরপর থেকে মেয়ের অসুস্থতা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন তার স্ত্রী। শিশুটিকে সারাজীবন রক্ত দিতে হবে ও নিয়মিত চিকিৎসার প্রয়োজন হবে, এমন চিন্তা থেকে তিনি হতাশায় ভুগছিলেন।

আরও পড়ুন

জীবনানন্দ আরও জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। ওষুধ সেবনের পরও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। স্ত্রীর সাথে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী জানান, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের লাশ মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসআই জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

একই বিভাগের আরও খবর