জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো ও বৈচিত্র্যময় করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উল্লেখ করে তিনি বাংলাদেশি পণ্যের জন্য আরও বেশি বাজার সুবিধা চান। তিনি রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সুযোগ অনুসন্ধানের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশন বৈঠকের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান প্রতিমন্ত্রী। দুই দেশের মধ্যে অপেক্ষমাণ চুক্তিগুলো শিগগিরই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষ দক্ষ জনশক্তি প্রেরণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়েও আলোচনা করেন, যার মধ্যে বৃত্তি ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রাশিয়ার দূতাবাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে মূল্য দেয় এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।

বিজ্ঞাপন

একই বিভাগের আরও খবর