জাতীয়

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা বাড়ির টিনের চালে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে যায়। তবে বাড়ির নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন

ঘটনার সময় সংসদ সদস্য এম. এ. মালেক ও তার স্ত্রী বাড়িতে অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) ও গণমাধ্যম কর্মকর্তা মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

একই বিভাগের আরও খবর