এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
জাতীয়
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন।
শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না।
আরও পড়ুন
সীমান্তের ওপারে কী ঘটছে, তা সম্পর্কে অবগত না থাকলেও দেশের অভ্যন্তরে কী ঘটছে, সে বিষয়ে সরকার সম্পূর্ণ অবগত রয়েছে বলেও জানান তিনি।